রাফিদ হাসানযাচাইকৃত ক্রেতা
28 Jul 2026
গল্পের গাঁথুনি চমৎকার। শেষ দিকটা আরেকটু বিস্তারিত হলে আরও ভালো লাগত।
লেখক: সাবেত চৌধুরী · প্রকাশনী: কাতেবিন প্রকাশন
স্টকে আছে
ক্যাশ অন ডেলিভারি — বই হাতে পেয়ে টাকা দিন
ঢাকার ভেতরে ২৪–৪৮ ঘণ্টা · ঢাকার বাইরে ৩–৫ দিন
লেখকঃ সাবেত চৌধুরী, ক্যাটাগরিঃ ধর্মীয় বই কালেকশন
নবী-সাহাবিদের যুগ পৃথিবীর ইতিহাসের এক শ্রেষ্ঠতম অধ্যায়। এ অধ্যায় আলোকিত, দিপান্বিত। এ অধ্যায় অনুসরণীয়, অনুকরণীয়। তাই এ অধ্যায়কে বলা হয় খাইরুল কুরুন। শ্রেষ্ঠতম যুগ।
এ অধ্যায়ে প্রতিটি মানুষ স্বরণীয়, বরণীয়, অনুকরণীয়, অনুসরণীয়। প্রতিটি মানুষ হিদায়াতের মিনার। আঁধারের আলো। এরা হিরক খণ্ড, পরশ পাথর। এদের জীবনের প্রতিটি কাহিনী, প্রতিটি গল্প আমাদের পরকালের পাথেয়, হিদায়াতের অমূল্য সামান। নিকষ অন্ধকারে আলোর স্ফূরণ।
কিশোরদের নির্মল অন্তরে গল্পের প্রভাব অনেক বেশি। তাই শিশু-কিশোরদের নিয়ে অনেক অমূল্য সাহিত্য সম্ভার রয়েছে সব ভাষায় সব জাতির মাঝে। যুগ থেকে যুগান্তর।
‘স্টোরিজ ফ্রম সহিহ বুখারি’ বইটিতে স্নেহের সাবেত চৌধুরী হাদিসের গল্পভাষ্য, অনুবাদ ও সংকলন করেছে। সহিহ বুখারির যে হাদিসের গল্পগুলো তাকে বেশ মুগ্ধ করেছিল; প্রভাবিত ও আলোড়িত করেছিল; সেগুলো সে মলাটবদ্ধ করতে বিলম্ব করেনি। আমাদের শিশু-কিশোরদের অঙ্গনে এ ধরণের গ্রন্থের খুব বেশি প্রয়োজন। সাহাবায়ে কেরামের জীবন কাহিনী জানা খুবই দরকার। তাই সাবেত চৌধুরীর জন্য রইল দু’আ ও শুভকামনা।
রাফিদ হাসানযাচাইকৃত ক্রেতা
28 Jul 2026
গল্পের গাঁথুনি চমৎকার। শেষ দিকটা আরেকটু বিস্তারিত হলে আরও ভালো লাগত।
নুসরাত জাহান
27 Jul 2026
ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করেছিলাম, ঢাকার বাইরেও দুই দিনে পেয়ে গেছি।