
লেখক: ফাহাদ আমির আহমাদি ও মুফতি হেদায়েতুল্লাহ রহমানী · প্রকাশনী: কাতেবিন প্রকাশন
স্টকে আছে
ক্যাশ অন ডেলিভারি — বই হাতে পেয়ে টাকা দিন
ঢাকার ভেতরে ২৪–৪৮ ঘণ্টা · ঢাকার বাইরে ৩–৫ দিন
«ভাঙো অভ্যাসের দেয়াল ও মুমিনের জীবনে সীমাহীন বারাকাহ» বইটির লেখক ফাহাদ আমির আহমাদি ও মুফতি হেদায়েতুল্লাহ রহমানী। প্রকাশনী কাতেবিন প্রকাশন। পৃষ্ঠা সংখ্যা ৩৬৮। কভার হার্ডকভার। দাম ৳৪৩৮। সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে বইটি পাওয়া যাচ্ছে।
এক্টিভ-প্রোডাক্টিভ প্যাকেজ
আমরা আমাদের কমফোর্ট জোন থেকে বের হতে চাই না। কাজেই নিজেদের শক্তির জায়গা কোনটা দিন দিন ভুলে যাই। তাতে জীবনটা হয়ে ওঠে এক ঘেয়েমি। দৈনিক সকালে অফিস, রাতে বাসায় ফেরা!
জীবনটা পাখির মতো হয়ে যাচ্ছে। সকালে নীড় থেকে বের হয় সন্ধায় ফিরে। কিন্তু পাখিও আমাদের চেয়ে অনেক এক্টিভ। তারা নিত্যনতুন কৌশল রপ্ত করে আহার খুঁজে বের করে। সকালে বের হয় খালি পেটে সন্ধ্যায় ভর পেটে ঘরে ঢুকে। আর আমাদের অবস্থা সকালে নাস্তার টাকা বাঁচাতে না খেয়ে থাকি, দুপুরে কখনও বাসা থেকে খাবার নিয়ে চারটা খাই। নাস্তা কোনোরকম কখনও হয় কখনও না। জীবনটা এভাবেই কাটিয়ে দিচ্ছি। আসলে বিলিয়ে দিচ্ছি।
আমরা যতোদিন নিজেরা নিজেদের অভ্যাসের দেয়াল ভেঙে বের না হবো আমাদের ভাগ্যে পরিবর্তন আসবে না।
আল্লাহ পাক ওই জাতিকে পরিবর্তন করেন না, যারা তা কামনা করে না।
পেস্তাবাদাম খোলস না ছাড়ালে আসল স্বাদ পাওয়া যায় না। তেমনই "ভাঙো অভ্যাসের দেয়াল" পেস্তা তত্ত্ব নিয়েই লেখা। অর্থাৎ কমফোর্ট জোন থেকে তথা খোলস থেকে বের হলেই ভেতরের সৌন্দর্য আবিষ্কার করা সম্ভব।
আর জানেন তো মুমিন হিসেবে আপনি যে কাজই করুন না কেন আপনার লাভই লাভ। কেননা আমাদের জীবনে সীমাহীন বারাকাহ আছে। মুমিন কোনো কাজ করলে সে যদি ভুলও করে ১ টি সওয়াব সঠিক করলে দুটি। "মুমিনের জীবনে সীমাহীন বারাকাহ" বইটি এমন অসংখ্য বরকতময় জীবন গড়ার প্লান বা ছক দিয়ে ভরপুর। অতএব এ দুটি বই আমাদের সমৃদ্ধ করবে। ইনশা আল্লাহ।
এখনও কোনো রিভিউ নেই — প্রথম রিভিউটি আপনিই লিখুন।