
লেখক: শাইখ মুহাম্মাদ আলী আস সাবুনী রহ. · প্রকাশনী: সালিহা পাবলিকেশন্স
স্টকে আছে
ক্যাশ অন ডেলিভারি — বই হাতে পেয়ে টাকা দিন
ঢাকার ভেতরে ২৪–৪৮ ঘণ্টা · ঢাকার বাইরে ৩–৫ দিন
লেখক : শায়খ ড. মুহাম্মাদ আলী আস-সাবুনি রহ. সাবেক অধ্যাপক, মক্কা উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়, সৌদিআরব।
বিশ্বজুড়ে বহুল সমাদৃত তাফসীরগ্রন্থ ‘সফওয়াতুত তাফাসীর’-এর পূর্ণাঙ্গ বাংলা অনুবাদ।
সর্বজনবিদিত এ তাফসীরের পরিচয় পাঠক মহলে নতুন করে পেশ করার কিছু নেই। সরল রচনারীতি ও তাফসীরের সাবলীল সামরমর্ম পাঠের জন্য এ গ্রন্থ প্রকাশের পর থেকেই বিশ্বজুড়ে ব্যপক সমাদৃতি লাভ করেছে। গ্রন্থকার এতে সুপরিচিত ও নির্ভরযোগ্য তাফসীরগ্রন্থসমূহের সারসংক্ষিপ্ত বর্ণনা করেছেন। সহজ-সরল ভাষায় রচিত হওয়ায় এ তাফসীর সর্বসাধারণের কোরআনের অর্থ বোঝা ও মর্ম অনুধাবনের জন্য অত্যন্ত উপকারী। বিশেষত মাদরাসার শিক্ষার্থীদের তরজমাতুল কোরআন ও সংক্ষিপ্ত তাফসীর বোঝার পক্ষে অধিকতর সহায়ক।
অনবদ্যতা ও অসামন্য গ্রহণযোগ্যতার জন্য গ্রন্থটি ইতোমধ্যে এ দেশের মাদরাসা শিক্ষার পাঠ্যক্রমেও অন্তর্ভুক্ত হয়েছে। বাংলাদেশে এবং বিশ্বের প্রায় সব দেশে সকল ভাষার শিক্ষার্থীরা তরজমাতুল কোরআন ও তাফসীরুল কোরআনের জন্য এ তাফসীরগ্রন্থটি সর্বাধিক সংগ্রহে রাখেন।
আরবি ভাষায় রচিত উক্ত তাফসীরগ্রন্থটি অনুবাদ করেছেন একদল নবীন-প্রবীন বিজ্ঞ আলেমে-দীন।
বিশিষ্ট লেখক ও গবেষক খ্যাতিমান ইসলামিক স্কলার ড. আ ফ ম খালিদ হোসেন ও মাসিক রহমত-এর সম্পাদক বর্ষীয়ান আলেম মাওলানা মনযূর আহমাদ উক্ত অনুবাদগ্রন্থের সম্পাদনা করেছেন।
সহজ-সাবলীল ভাষায় কৃত এ অনুবাদের প্রশংসা করেছেন হাটহাজারী মাদরাসার শায়খুল হাদীস মাওলানা শেখ আহমদ, শায়খ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা-এর সম্মানিত পরিচালক মুফতী মীযানুর রহমান সাঈদ, বেফাকুল মাদারিসিল আরাবিয়্যা বাংলাদেশ-এর মহাপরিচালক মাওলানা ওবায়দুর রহমান খান নদভী প্রমুখ।
এখনও কোনো রিভিউ নেই — প্রথম রিভিউটি আপনিই লিখুন।